বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় ভিক্ষুক নিহত খানসামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড অনৈতিক পন্থায় সদস্য হতে না পারায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সামিদুলের বাধা রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কাজিপুরের মেঘাই উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রুপান্তর করতে চান; সভাপতি কাজিপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন।

তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় আদালতের নির্দেশে তার বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। রিভিশন মামলার নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে।

মামলার নথি থেকে জানা যায, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে অবস্থিত সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার এক আসামি রুহুল আমীন বাবু বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হযেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর