বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত এক দিনের সফরে বৃহস্পতিবার ময়মনসিংহ যাচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

অনলাইন ডেস্ক: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বর্তমানে অভিনয়ে খুব বেশি সক্রিয় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব রয়েছেন। ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ ও নানা অনুভূতির মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তিনি।


দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি।

বর্তমানে ফুটবল বিশ্বকাপের আবহে মেতে উঠেছেন পূর্ণিমাও। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো তিনিও উপভোগ করছেন বিশ্বকাপের উত্তেজনা। বিশেষ করে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি তার মুগ্ধতার কথা আগেও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন।


এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিন্নধর্মী ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটির ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে তিনি লিখেছেন, ‘এই সেই আমার বান্ধবীরা’।

ভিডিওতে দেখা যায়, সবুজে ঘেরা একটি খোলামেলা পরিবেশে কয়েকজন নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। একে একে সবাই তার সঙ্গে ছবি তুলছেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করছেন। পূর্ণিমার পরনে ছিল কমলা ও কালো রঙের শাড়ি, চোখে সানগ্লাস এবং গলায় আকর্ষণীয় গহনা।

ভিডিওর বিভিন্ন মুহূর্তে বন্ধুদের সঙ্গে তার হাসি-আড্ডা ও খুনসুটি ধরা পড়ে। একপর্যায়ে এক নারীকে স্নেহভরে জড়িয়ে ধরতেও দেখা যায় তাকে। পূর্ণিমার এমন আন্তরিক ও সহজ-সরল আচরণ সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই মন্তব্যে অভিনেত্রীর স্বাভাবিকতা, বিনয় এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর