বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেফতার বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বিধবাকে কুপিয়ে আহত ও ভেঙ্গে দিয়েছে ঘর আওয়ামী সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদকঃ / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে জায়েদা বেগম নামে এক বিধবা নারীকে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছে। একই সাথে ওই বিধবার জমির নির্মিত ঘর ভেঙ্গে নিয়ে জমিটি জোরপুর্বক দখল করে নেয়া হয়েছে। এতে ওই অসহায় বিধবা নারীর প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের কুখ্যাত ডাকাত আবু হাসান খান ও তার ছেলে পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাউসার আহমেদ আওয়ামীলীগ সন্ত্রাসী নিয়ে রবিবার সন্ধ্যার দিকে প্রকাশ্যে খোকশাবাড়ী দক্ষিনপাড়া অসহায় বিধবা জায়েদা বেগমের বাড়ীতে এ হামলা চালিয়ে জায়েদা বেগমকে আহত করে বসতবাড়ী ভেঙ্গে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বিধবা জায়েদার স্বামী মারা যাবার পর একজন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে স্বামীর ক্রয়সুত্রে রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করত। স্বামী মারা যাবার পর চন্দ্রকোনা গ্রামের কুখ্যাত ডাকাত আবু হাসান বিধবার সম্পত্তি দখল করার জন্য নিজের সম্পত্তি দাবী নানাভাবে হুমকি দিতে থাকে। এমন কি একাধিকবার জোরপুর্বক দখল করার চেষ্টা করে এবং হামলা চালায়। অসহায় বিধবা নারী প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছে। সর্বশেস রবিবার সন্ধ্যায় কুখ্যাত ডাকাত আবু হাসান, তার ছেলে ছাত্রলীগ কাউসার আহমেদসহ একই এলাকার আরিফ খান, ইমরান খান, তুজাম খান, আনোয়ার হোসেন, শাহ আলম, ডলার বাবু ও মজনুসহ প্রায় ১০-১২জন সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে বিধবা জায়েদার ঘরসহ খুটি, বেড়া ও বাউন্ডারীর ইট ভেঙ্গে নিয়ে যায়। এ সময় জায়েদা খাতুনকে কুখ্যাত ডাকাত আবু হাসান অস্ত্র দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। হামলার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত জায়েদার মেয়ে কোহিনুর খাতুন থানায় লিখিত এজাহার দায়ের করেছে।

আহত জায়েদা খাতুন জানান, ৩০ বছর যাবত ওই জমি আমরা ভোগ দখল করেছি। আমার স্বামী মারা যাবার আগ পর্যন্ত কুখ্যাত ডাকাত আবু হাসান কিছুই বলেনি। কিন্তু স্বামী মারা যাবার পর থেকেই জমিটি দখলের জন্য নানাভাবে হুমকি ও হামলা করছে। রবিবার সন্ধ্যার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে আমাকে আহত করে এবং ঘর ভেঙ্গে নিয়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মতা রাকিবুল হাসান জানান, রাতেই সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়। লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর