বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রামগতিতে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের ব্যবসায়ী রাসেলের লেপ তোশকের দোকানে আগুন লাগে।

সেখান থেকে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনান্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। এর আগে, গত অক্টোবরে এক সাপ্তাহের ব্যবধানে উপজেলার আরও ৩টি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে রাত দশটার দিকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাজারে আগুন লেগেছে বলে খবর পান তারা। ছুটে এসে দেখেন দোকানগুলো পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন।

রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেপ তোশকের দোকান গিয়ে লাগে।

মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর