শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরাইলে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
-প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে সরাইল সদর ইউনিয়নের সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে উপজেলার সদর ইউনিয়নের সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে সিলেটগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রীর নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর