বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
মনিপুর স্কুল অডিটে ২ কোটি টাকা ঘুসের অভিযোগ,ছয় মাসেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে -সারজিস আলম রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট ইরানের ১৭০ স্থাপনায় হামলার তথ্য জানাল যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত তেহরানের বাংলাদেশে এআই মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা খালি পেটে ব্ল্যাক কফি পান করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
-ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি তিন দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১০ জুলাই) রাজশাহী আসছেন। সফরকালে তিনি সরকারি ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন ভূমিমন্ত্রী।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর দড়িখরবোনা মোড়ে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমান-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

বিকেল ৩টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। এছাড়া রাত পৌনে ৮টায় নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা শাহ ডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন ভূমিমন্ত্রী।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর