বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
মনিপুর স্কুল অডিটে ২ কোটি টাকা ঘুসের অভিযোগ,ছয় মাসেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে -সারজিস আলম রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট ইরানের ১৭০ স্থাপনায় হামলার তথ্য জানাল যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত তেহরানের বাংলাদেশে এআই মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা খালি পেটে ব্ল্যাক কফি পান করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু

রাজশাহী প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ দখল উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে নগরীর কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধ এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।

অভিযান চলাকালে কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাফিজুর রহমান নামে এক ব্যক্তির নির্মিত ওই স্থাপনাটি সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। শহর রক্ষা বাঁধের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এ ধরনের সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, রাজশাহী শহর রক্ষা বাঁধকে ঝুঁকিমুক্ত রাখা এবং সরকারি স্থাপনা সংরক্ষণের স্বার্থে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় কেশবপুর এলাকায় অভিযান চলছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য চিহ্নিত এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, উচ্ছেদ কার্যক্রম শুরুর আগে অবৈধ দখলদারদের আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়া হয়েছিল। যারা নোটিশ পাওয়ার পর স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিয়েছেন, তাদের বাদ দিয়ে এখনও দখল বজায় রাখা ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার বলেন, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। এরপরও তারা নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ না করায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শ্রীরামপুর বাঁধের পুরো অংশজুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চলবে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর