বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ
জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে : র‍্যাব ডিজি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি:পুলিশ সদরদপ্তরের কন্ট্রোল রুম ও দুই থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, নিরাপত্তা জোরদার করার নির্দেশ সিংড়ায় ১১৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ, মালামাল প্রেরণ নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ পাক-ভারত মহারণ, গাঙ্গুলীর চোখে ফেভারিট কে? ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি পূর্বাচল নীলা মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান কেমন থাকবে ভোটের দিনের আবহাওয়া আসছে সূর্যগ্রহণ : কোথায় দেখা যাবে, কোথায় যাবে না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেশাগ্রস্ত ছেলেকে খুনিদের নিকট বিক্রি, প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মায়ের নিকট থেকে নেশাগ্রস্থ প্রবাসী যুবক সিরাজুল ইসলামকে (২৫) কে দেড় লাখ টাকায় কিনে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। এই হত্যাকান্ডের সাথে জড়িত পাঁচজনের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত সিরাজুল ইসলাম শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের মৃত শাহাদৎ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পূর্ব চর কৈজুরী গ্রামের আল আমিন মন্ডল (৩৮), সেলিম মন্ডল (৩২), আমিরুল ইসলাম (৩৩), ওমর ফারুক (৩৮) ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রামানিক (৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, নিহত সিরাজুলের মা মাদকাসক্ত ছেলেকে অতিরিক্ত বোঝা মনে করেন। পরে নেশাগ্রস্ত ছেলেকে খুনিদের নিকট দেড় লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন মা। তাদের উদ্দেশ্যে ছিলো প্রতিপক্ষকে ফাঁসানো। পরে পরিকল্পিতভাবে সিরাজুলেরকে হত্যা করার। এর ধারাবাহিকতা গত ২৮ অক্টোবর রাতে মো. ওমর আলী, শাওন, আলমাছ আলী ও আব্দুল আলিম প্রবাসী সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ভোরে পূর্ব চর কৈজুরী গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাশে রাস্তার ওপর সিরাজুলের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ এসে নিহত সিরাজুলের মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় মুসা মন্ডল, গফুর প্রামানিক গোষ্ঠি ও খোকন মাস্টার (চেয়ারম্যান) গোষ্ঠির মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এ নিয়ে ২০২১ সালে একটি হত্যা মামলা হয়, যা পরে ৩১ লাখ ৫০ হাজার টাকায় আপস হয়। পরে বকেয়া টাকা নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিশোধ নিতে ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সিরাজুলকে হত্যার পরিকল্পনা করেন তারা।

ওসি একরামুল হোসাইন বলেন, ২৮ অক্টোবর রাতে নিহত সিরাজুলকে প্রথমে এক আসামির বাড়িতে আটক রাখা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর মরদেহ রাস্তার ওপর ফেলে দিয়ে যায়। তিনি আরো বলেন, গ্রেফতার ৫ আসামির মধ্যে তিনজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের মাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গ্রেফতারের পক্রিয়া চলছে।

এরআগে, বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকায় রাস্তায় পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নিহত সিরাজুলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর