শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাকে অগ্রাধিকার দিবে-ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাকে অগ্রাধিকার দিবে। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে। মানুষ যেনো নিরাপদে চলাফেরা করতে সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি জিয়াউর রহমানের ১৯ দফা ও পরবর্তীতে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করবে। নোয়াখালী-১ আসনকে আদর্শ নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫ টায় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন। পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব।


বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান, ফখরুল আলম, লুৎফুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর