মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের, বাড়ছে উত্তেজনা মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক কক্সবাজারে ৯ দিনে ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ৫ বিতর্ক নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার হরমুজকে ঘিরে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ফ্রান্স-স্পেনের চেয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ নিজ দেশে সমর্থকদের ভালোবাসায় সিক্ত নরওয়ের ফুটবলাররা ১৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত সতর্কবার্তা উপেক্ষা, হরমুজে দুই সুপার ট্যাংকারে আইআরজিসির হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সতর্কবার্তা উপেক্ষা, হরমুজে দুই সুপার ট্যাংকারে আইআরজিসির হামলা

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে। সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। মঙ্গলবার আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছিল, ওমানের জলসীমায় হরমুজ প্রণালিতে ইরান তাদের দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এতে অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। দেশটির এ দাবির কয়েক ঘণ্টা পর আইআরজিসি হামলার কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘বিপথগামী’ ট্যাংকারগুলো নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে চলাচল করছিল। তারা ওমানের জলসীমায় দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্যাংকারগুলো বারবার সতর্কবার্তা উপেক্ষা করেছিল। হামলার পর এগুলো অচল হয়ে পড়েছে।

এর আগে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।

তিনি আরও লিখেছেন, সে হিসেবে এবং ন্যায্যতার খাতিরে বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর