বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে রেজাউল করিমের দিকনির্দেশনা হৃদরোগ হাসপাতালে দুই মোবাইল চোর আটক এসআরবি: মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের ক্ষোভে সাংবাদিকের বাসায় গুলি স্থানীয় সরকার নির্বাচন:সারাদেশে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে : মুফতি রেজাউল করীম মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী শখের কবুতর বিক্রি করে অসুস্থ শিক্ষার্থী পাশে তিতুমীরের হামিদ বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার

অনলাইন ডেস্ক: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
-সংগৃহীত ছবি

সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রসূতিদের সিজার অপারেশন করায় তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় শতাধিক চিকিৎসক ও প্রসূতি বিশেষজ্ঞকে সাময়িকভাবে পেশা থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে আন্তালিয়াভিত্তিক চিকিৎসকদের সংগঠন ‘আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স’।

সংগঠনটি জানিয়েছে, সাময়িক বহিষ্কারের পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়েছে, কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং অন্যদের বাধ্যতামূলক প্রসবসংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির ক্রমহ্রাসমান জন্মহার বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার ২০২৫ সালে ‘পরিবার দশক’ নামে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে জরুরি স্বাস্থ্যগত প্রয়োজন ছাড়া প্রসূতিদের সিজার অপারেশন নিষিদ্ধ করা হয়। সরকারের এই নীতির মূল উদ্দেশ্য ছিল স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা।

তুরস্ক উন্নত ও উচ্চ-মধ্যম আয়ের ৩৮টি দেশের জোট অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর সদস্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কেই সিজার অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি বছর জন্ম নেওয়া শিশুর ৬১ দশমিক ৫ শতাংশই সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেয়।

আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে জানিয়েছে, সারা দেশে সিজারিয়ান অপারেশনের উচ্চ হার বিবেচনায় নিয়ে প্রসূতি বিশেষজ্ঞদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সতর্কবার্তা, বিভাগীয় তদন্ত, সাময়িক বহিষ্কার এবং বাধ্যতামূলক প্রসবপূর্ব প্রশিক্ষণের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সূত্র : সাউথ চায়না মর্নিংপোস্ট ও টার্কিশ মিনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর