শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান

অনলাইন ডেস্ক: / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের রসায়ন ও দারুণ বোঝাপড়া ভক্তদের সব সময়ই মুগ্ধ করে। তবে এই তারকা জুটির প্রেমকাহিনির শুরুটা কিন্তু বলিউড ভাইজান সালমান খানের হাত ধরেই।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ হাজির হয়ে সোনাক্ষী ও জহির এক চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন। তারা জানিয়েছেন, তাদের প্রেমের বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করার অনেক আগেই অবলীলায় তা ধরে ফেলেছিলেন সালমান খান। জহির ইকবাল বলেন, আমরা ওনাকে জানানোর আগেই উনি আমাদের হাবভাব দেখে সব বুঝে গিয়েছিলেন।

প্রেমের শুরুর দিনগুলোতে সোনাক্ষী ও জহির সম্পর্কের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সালমানের তীক্ষ্ণ নজর এড়াতে পারেননি। সোনাক্ষী সেই দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, আমাদের মধ্যে তখন প্রেমের একটা আবহ তৈরি হচ্ছিল এবং সালমান ভাই মোটেও বোকা নন। তিনি যখনই আমাদের জিজ্ঞেস করতেন, আমরা বলতাম—এমন কিছুই নেই। তখন একদিন তিনি আমাদের সোজাসুজি বলেন, দেখো, একদিন তোমাদের ব্রেকআপ হবে। তখন তুমি এখানে এসে কাঁদবে, আর ও ওখানে গিয়ে কাঁদবে। আমি তোমাদের দুজনকে অত্যন্ত ভালোবাসি, তাই আমি কোনো পক্ষ নিতে চাই না। ওনার মুখে এমন কথা শুনে আমরা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম কারণ তিনি আমাদের পুরো সম্পর্কের বিষয়টি ধরে ফেলেছিলেন।

সোনাক্ষী আরও জানান, একবার একটি ট্র্যাকিং ট্যুরে যাওয়ার পর সালমান সরাসরি জহিরের কাছে গিয়ে বলেন, ‘সব দেখতে পাচ্ছি কিন্তু!’ তখনই এই যুগল বুঝতে পারেন যে ভাইজানের কাছে আর কিছুই গোপন নেই।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ডেটিং শুরু করা এই জুটি দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তারা একসঙ্গে ‘ডাবল এক্সএল’ সিনেমায় অভিনয় করেন। অবশেষে দীর্ঘ প্রেমের পর ২০২৪ সালের জুনে মুম্বাইয়ে সোনাক্ষীর বাসভবনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে বিশেষ বিবাহ আইনের অধীনে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বাস্তব জীবনের এই মিষ্টি জুটিকে প্রথম দিন থেকেই একপ্রকার অভিভাবকের মতোই আগলে রেখেছেন সালমান।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর