রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দীর্ঘ বিরতি ভেঙে রাজের মেগা ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

অনলাইন ডেস্ক: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় ও দাপুটে অভিনেত্রী সুমাইয়া শিমু আবারও নিয়মিত হচ্ছেন ধারাবাহিক নাটকে। একক কিংবা ধারাবাহিক—সব ধরনের নাটকেই যার অভিনয় একসময় দর্শককে বুঁদ করে রাখত, ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে কিছুটা দূরে। তবে দর্শক ও ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বড় ধামাকা নিয়ে ছোট পর্দায় ফিরছেন এই গুণী অভিনেত্রী।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন মেগা ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-তে একটি প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভাঙছেন তিনি। নাটকটিতে ‘রুকাইয়া’ নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে ‘ফিরে আসার গল্প’ নাটকে সুমাইয়া শিমুর রাজকীয় লুক প্রকাশ করেছে। তবে দীর্ঘ বিরতি শেষে কামব্যাকের এই প্রজেক্ট এবং নিজের চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ ছোট পর্দার এই প্রিয় মুখ। এমনকি নির্মাতা মোস্তফা কামাল রাজও পুরো বিষয়টি নিয়ে আপাতত চমক বজায় রাখতে মুখে কুলুপ এঁটেছেন।

এর আগে নির্মাতা নুহাশ হুমায়ূনের ওটিটি প্রজেক্ট ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন শিমু। সে সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, মনের মতো চিত্রনাট্য ও পছন্দসই চরিত্র পেলে তিনি অবশ্যই পর্দায় নিয়মিত হবেন।

সাম্প্রতিক সময়ে নির্মাতা রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সাফল্যের রেশ ধরেই এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ফিরে আসার গল্প’।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে নাটকটির চূড়ান্ত প্রি-প্রোডাকশন ও শুটিংয়ের প্রস্তুতি জোরকদমে চলছে এবং আগামী মাস থেকেই ক্যামেরা ওপেন হবে। এই ধারাবাহিকে সুমাইয়া শিমুর পাশাপাশি আর কোন কোন তারকা অভিনয় করছেন, তা একে একে প্রকাশ করবেন নির্মাতা।

উল্লেখ্য, সুমাইয়া শিমুর ক্যারিয়ারে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’-এর মতো অসংখ্য দর্শকনন্দিত ধারাবাহিক রয়েছে, যা এখনো দর্শকের মনে গেঁথে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর