রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
গাজীপুরে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ হৃদরোগ হাসপাতালে আনসারদের তৎপরতায় ছদ্মবেশী মোবাইল চোর আটক মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ১১৯ জন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু ১৮ আগস্ট, উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মান অভিমান ভুলে লাদাখে রোমান্সে দেব-শুভশ্রী বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জেএমপি আয়নুল হকের ওপর হামলা,গাড়ি ভাংচুর, আহত ৬ ইঞ্জিনিয়ার আব্দুল মমিনকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবিতে নিখোঁজ ২, চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬



রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় নতুন তৈরি একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে নেওয়া হচ্ছিল।

সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি চলাচল করতে পারেনি। এ সময় পেছন দিক থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি পানিতে ডুবে যায়।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হন। তবে দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। পরে সকাল ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর