সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গ্রামীণফোনকে হারিয়ে টানা তৃতীয় জয় বসুন্ধরা স্ট্রাইকসের

অনলাইন ডেস্ক: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঢাকা ম্যাভেরিকস প্রেজেন্টস ফ্রস্ট ব্লাস্ট টি-২০, সিজন–২–এ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বসুন্ধরা স্ট্রাইকস। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়ে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে স্ট্রাইকস।

টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নামা গ্রামীণফোনকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানে আটকে দেয় বসুন্ধরা স্ট্রাইকস। দলের অধিনায়ক শেজাদ সোবহান ৪ ওভার বোলিং করে ৩৯ রান খরচায় নেন ২ উইকেট।

অপরদিকে, দারুণ ছন্দে ছিলেন জনি, মাত্র ২১ রানে তার ঝুলিতে আসে ৩টি মূল্যবান উইকেট। রনি ছিলেন ইনিংসের সবচেয়ে ইকোনমি বোলার; ইনিংসের একমাত্র মেডেন ওভারটিও উপহার দেন তিনি।

ব্যাট হাতে গ্রামীণফোন শুরুতেই চাপে পড়ে, দুই ওপেনার দ্রুত আউট হয়ে যান। মাঝে নেমে মাশফিক আলম ইনিংস সামলানোর চেষ্টা করে ১৮ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেন। শামিম আহসান খেলেন ৩৮ বলে ৩৬ রানের এক ধৈর্যশীল ইনিংস। তবে দলকে লড়াইযোগ্য স্কোর দিতে পারেননি ব্যাটাররা।

বসুন্ধরা স্ট্রাইকস ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার আশিক ১৮ বলে ২৪ রানের এক আত্মবিশ্বাসী ইনিংস খেলেন । এরপর অন্তু ও তাপস ইনিংস এগিয়ে নেন।

তাপস খেলেন ম্যাচসেরা ৩৩ বলে ঝড়ো ৫৩ রানের অর্ধশত রানের ইনিংস। অন্তু ৩৫ বলে ৩৩ রানের এক কার্যকর ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় বসুন্ধরা স্ট্রাইকস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর