রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষার উন্নয়নে বিএনপি কাজ করবে- মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬



ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিকাশে বিএনপি কাজ করতে চায়। তিনি বলেন, “আমরা শিক্ষার উন্নতি করতে চাই। বিএনপি আপনাদের পাশে রয়েছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।” একই সঙ্গে তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রায়েরবাজারের ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তফা জামান।

তিনি বলেন, বর্তমানে অনেকেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তবে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মোহাম্মদপুর থানা ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, মহানগর উত্তর বিএনপির সদস্য নাসির উদ্দীন ও এম এস আহমাদ আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর