রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছিনতাইকারীদের কবলে পড়া অচেতন ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মোবাইল ফোনে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

প্রাথমিকভাবে জানা যায়, ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে মারধর করে অথবা অজ্ঞান করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তাকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. ইয়াছিন (৩০)। তিনি শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. আলিফ।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর