রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর প্রথমে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। ফিরোজ উপজেলার কয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কয়ড়া খামারপাড়া গ্রামের জমসের আলীর ছেলে।


স্থানীয়রা জানান, ফিরোজ ব্যবসা ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে হতাশাগ্রস্ত হয়ে শনিবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের লোকজনকে আড়াল করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে থেকে ঢাকায় নেওয়ার সময় রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন।

ফিরোজের বৃদ্ধ বাবা জমসেদ জানান, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে আল্লাহই ভালো জানেন। কার উপর অভিমান করে আমার বুককে খালি করে ফাঁকি দিয়ে চলে গেল বাবাটা।


উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে মৃত্যু দেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর