শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬



কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানার হ্নীলা সীমান্ত সড়ক ব্রিজসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর