শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩ রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে দুই শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙাবাড়ী এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেন।


স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন, সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা রজব শেখ, ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন, হাজী মোহাম্মদ শরিফুল ইসলাম খান, আব্দুল মতিন খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর