রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ প্রতিষ্ঠানই জানে না তাদের ওপর এআই নজর রাখছে, চালাচ্ছে হামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএনপি নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে : প্রিন্স

অনলাইন ডেস্ক: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ বা গোত্রের পরিচয়ে নয়, বিএনপি সকলকে বাংলাদেশি মানুষ হিসেবে বিবেচনা করে। বিএনপি ক্ষমতায় এসে সমতল ও পাহাড়ের সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক রেইনবো নেশন গড়ে তুলবে। সকলের যথাযথ স্বীকৃতি ও সমঅধিকার প্রতিষ্ঠা করবে।

রবিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের বোয়ালমারায় গারো পল্লীতে গারো সম্প্রদায়ের জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় আসলে সমতলের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর কল্যাণে ও তাদের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদফতর সৃষ্টি করবে এবং ধর্ম বা গোত্রের বিবেচনায় কাউকে চিহ্নিত করা হবে না। সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে।

তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির আগামী সরকার ধর্ম, বর্ণ, গোত্র-নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে।

অনু মান্দার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ট্রাইবাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভ্রত রেমা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, বোয়ালমারা গ্রামের হেমা রিছিল, সারমেন হাগিদক, জন সাংমা, গাজিরভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম ও জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর