রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? ২০২৩ সালে ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে অধিকাংশ প্রতিষ্ঠানই জানে না তাদের ওপর এআই নজর রাখছে, চালাচ্ছে হামলা বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেস্ক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
-প্রতীকী ছবি।

দেশের বাজারে সবশেষ শনিবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা, যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ রবিবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এর আগে, সবশেষ গতকাল শুক্রবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর