বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ৬ রায়গঞ্জে প্রেমিক প্রেমিকা নিখোঁজ, হয়রানির অভিযোগ খালাতো ভাইয়ের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, বড় বিশৃঙ্খলা হয়নি : পুলিশ মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়কে অবস্থান চেষ্টা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ নামাজ পড়ে মহাসড়কে হাটছিলেন, ট্রাক চাপায় প্রান গেল দুজনের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬


দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ববিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায়

বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত চষে বেড়ান। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি তিনি তাঁর নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হওয়ায় তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কিছু কুচক্রী মহল আবুল কাশেমের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে তাঁকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে টেকনাফ থানায় একটি মামলায় জড়িয়ে আবারও সাংবাদিক আবুল কাশেমকে হয়রানি করার অভিযোগ উঠেছে। টেকনাফের চিহ্নিত কিছু ইয়াবা কারবারীর মদদে ও অর্থায়নে এসব হয়রানিমূলক মামলা দিয়ে একজন পরিচ্ছন্ন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা পোষন করে তা বাস্তবায়ন এবং অবিলম্বে সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এ ঘটনার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু ও জহিরুল আলম সাগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজু দাশ, কালবেলার জুলফিকার আলী ভুট্টো, সমকালের হিরু আলম, শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, তানবীরুল ইসলাম, আসাদুজ্জামান অপু, কপিল উদ্দিন, ইয়ার রহমান আনান, সুনিপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, ফয়সাল আলম সাগর, রুবেল খান, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজসহ চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর