শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতি, গ্রেফতার ৭

চট্টগ্রাম প্রতিনিধি : / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির অভিযোগে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের ‘অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি নির্মাণাধীন কারখানায় ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা কারখানার নিরাপত্তাপ্রহরীকে জিম্মি করে তিনটি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ জোরারগঞ্জ থানায় মামলা করে। এরপর অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মেহেদীনগর এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৩), সুজাউল হক (২৪), এমদাদুল হক (২৮), মো. ইউসুপ (২৬), পূর্ব হিঙ্গুলী এলাকার মো. সাখাওয়াত হোসেন নাহিদ (২৪), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের মো. রাকিব (২১) ও করেরহাটের ইউনিয়নের ঘোড়ামারা এলাকার মিজান উদ্দিন (৩২)।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, কারখানা কর্তৃপক্ষের মামলা দায়েরের পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর