বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ স্বর্ণ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও স্থল অবরোধ কোনো প্রভাব ফেলবে না: ইরান

অনলাইন ডেস্ক: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং স্থল ও নৌ অবরোধের পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা-যার মধ্যে একটি কথিত স্থল অবরোধও অন্তর্ভুক্ত রয়েছে। তা তেহরানের অবস্থানে কোনো ফেলবে প্রভাব না।

বাঘাই বলেন, ‌‘এ ধরনের পদক্ষেপ ইরানের অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না।’

তিনি ওয়াশিংটনকে ১৯৫৩ সালে ইরানে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া ‘যুদ্ধ, বৈষম্য, চাপ এবং নিষেধাজ্ঞার এক দুষ্টচক্রে’ আটকে থাকার জন্য অভিযুক্ত করেন।

বাঘাই বলেন, ডেমোক্রেট প্রশাসনের অধীনে ‘পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞা’ এবং ট্রাম্পের প্রথম মেয়াদের ‘সর্বোচ্চ চাপের’ অভিযানসহ পূর্ববর্তী মার্কিন পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘তারা আমাদের জনগণের জন্য ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য সম্ভাব্য সব উপায় চেষ্টা করেছে।’ তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ‘একটি অবৈধ সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছিল।’

মুখপাত্র বলেন, ‘এখন থেকেও নিশ্চিত থাকুন যে এ ধরনের পন্থা-যে পন্থাগুলো আগে চেষ্টা করা হয়েছে এবং কোনো ফলাফল দেয়নি-ভবিষ্যতেও ভিন্ন কোনো ফলাফল তৈরি করবে না।’

সূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর