বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ২৩ জনের

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
-ফাইল ছবি।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে ঘটে যাওয়া ভয়াবহ এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দলের বরাতে জানা গেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়ায় বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সেটির তীব্র সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ভেতরে থাকা অধিকাংশ যাত্রী নিহত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকচালকও।

দুর্ঘটনার শিকার বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। সাধারণ রোগীদের নিয়ে পারানা অঙ্গরাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনার পর দুর্ঘটনাস্থলসংলগ্ন মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়ে ইম্বিতুভা পৌর প্রশাসন শহরটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সূত্র : আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর