শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বড়াইগ্রামে বিএনপি-জাপা’র অর্ধ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নাসিম নাটোর প্রতিনিধি : / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেন বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নেতা বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াতে ইসলামীতে যোগ দেয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জামায়াতে যোগ দেয়া প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামায়াত সে দায়িত্বই পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয়, সেটা রক্ষা করে-এটা আমি অন্য কোন দলে পাইনি। এ জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। জামায়াতে যোগ দেয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে। এ সময় সত্যের পথ থেকে তাকে কেউ আমাকে সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর