শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যার পর এখনো নিখোঁজ থাকা অস্ট্রেলীয় নাগরিকদের খুঁজে বের করা অত্যন্ত ‘কঠিন বা ‘দুরূহ’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

শুক্রবার অস্ট্রেলিয়ার টুডে শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা সত্যিই অত্যন্ত ভয়াবহ।’

তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন। আগামী কয়েক দিনে সেখানে আরও সহায়তা ও জনবল পাঠানো হবে।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত বুধবার প্রবল বেগে নেমে আসা বরফশীতল পানি ও কাদার স্রোত অনেকটা সুনামির ঢেউয়ের মতো আঘাত হানে। এতে কাদামাটির স্রোতে জনপদ তলিয়ে যায়, ঘরবাড়ি ভেসে যায় এবং সেতু ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। এ ঘটনায় এখনও হাজারও মানুষ নিখোঁজ রয়েছেন।

সূত্র: এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর