বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা প্রযুক্তিনির্ভর কৃষি ও ভেজালবিরোধী সচেতনতায় সিংড়ায় লাইট হাউজের সমন্বয় সভা কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশিতে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযানের সময় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় দুটি গাড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় এবং কাগজপত্র যাচাই করে। অভিযানের একপর্যায়ে একটি নোয়াহ মাইক্রোবাস থেকে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া সড়ক আইন লঙ্ঘনের দায়ে ১৫টি গাড়িকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে দুটি শর্টগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। অস্ত্রগুলোর বৈধতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর