শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অবস্থান ফাঁসের শঙ্কায় সেনাদের ডিভাইসের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ করল পেন্টাগন

অনলাইন ডেস্ক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের অবস্থান বাণিজ্যিক লোকেশন ডেটার মাধ্যমে শনাক্ত হওয়ার আশঙ্কায় সামরিক বাহিনীর ব্যবহৃত ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপনী ট্র্যাকার (অ্যাডভারটাইজিং আইডি) বন্ধ করেছে পেন্টাগন। শুক্রবার মার্কিন সেনেটর রন ওয়াইডেনের প্রকাশিত চিঠি এবং বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সামরিক বাহিনীর বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনেটর ওয়াইডেনকে পাঠানো চিঠিতে বিমানবাহিনী জানিয়েছে, তারা দুই মাস আগে কম্পিউটার ও মুঠোফোনে বিজ্ঞাপনের পরিচিতি নম্বর (অ্যাডভার্টাইজিং আইডেন্টিফায়ার) বন্ধ করে দিয়েছে। স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, তারা সম্প্রতি তাদের উইন্ডোজ ডিভাইসে ট্র্যাকার নিষ্ক্রিয় করেছে। সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরুর দিক থেকেই মুঠোফোনে এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। তবে নৌবাহিনী কোনো মন্তব্য করেনি।

ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন কয়েক মাস ধরে পেন্টাগনের কাছে এ বিষয়ে জবাব চেয়ে আসছিলেন। তিনি দাবি করেন, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সংগ্রহ করা লোকেশন ডেটা ব্রোকারদের মাধ্যমে কিনে যুদ্ধক্ষেত্রে মোতায়েনরত সেনাদের গতিবিধি অনুসরণ করা সম্ভব। এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।

মার্কিন সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও অ্যাপল মোবাইল ডিভাইসে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিজ্ঞাপনী আইডি ডিফল্টভাবে বন্ধ রয়েছে। তবে উইন্ডোজ কম্পিউটারে এটি ২০২১ সালের আগ থেকেই নিষ্ক্রিয় ছিল।

নৌবাহিনীও ওয়াইডেনকে জানিয়েছে, তারা সামরিক ডিভাইসে বিজ্ঞাপনী আইডি বন্ধ করেছে। তবে সেটি কখন থেকে কার্যকর হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। রয়টার্সের মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি নৌবাহিনী।

বিজ্ঞাপনী আইডি কী:

মোবাইল অ্যাডভারটাইজিং আইডি বা এমএআইডি হলো প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত একটি স্বতন্ত্র শনাক্তকারী। বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর কার্যক্রম অনুসরণ এবং অবস্থান নির্ধারণে এটি ব্যবহৃত হয়।

গোপনীয়তাবিষয়ক অ্যাডটেক প্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক ডিভাইসে এমএআইডি বন্ধ করা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এতে সেনাদের অবস্থান বৃহৎ পরিসরে বিক্রি হওয়া লোকেশন ডেটাসেটে অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি কমবে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘অ্যাপ, নেটওয়ার্ক ডেটা এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য একত্র করে আরও জটিল উপায়ে সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করা সম্ভব।’

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর