বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে র‍্যাবের টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫



দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্প।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) র‍্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া জেলাদ্বয়ের প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ কেপিআই এলাকা, মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক পরিস্থিতি ও হাইওয়েতে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

র‍্যাব জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর এই অভিযান অব্যাহত থাকবে।

দেশজুড়ে ক্রমবর্ধমান চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে র‍্যাবের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ র‍্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর