বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
এসআরবি: মাদক সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশের ক্ষোভে সাংবাদিকের বাসায় গুলি স্থানীয় সরকার নির্বাচন:সারাদেশে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে : মুফতি রেজাউল করীম মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে: কৃষিমন্ত্রী শখের কবুতর বিক্রি করে অসুস্থ শিক্ষার্থী পাশে তিতুমীরের হামিদ বন্ধুকে ঘুরতে নিয়ে হত্যা, লাশ ৬ টুকরা; কারাগার থেকে পালানো সোহেল গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৭ আসামি গ্রেফতার সিরাজগঞ্জে গরু চুরি বাড়ছে- তিন রাতে ২০ গরু চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।  এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-০১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া,, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল,  কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, ওসি তদন্ত মনোজীদ কুমার নন্দী,  পিআইও মোঃ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী,আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ  মহসিন রেজা,সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু,উপজেলা  শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্র রানী সাহা, কাজিপুর  পৌরসভার সাবেক  মেয়র,প্রভাষক  আব্দুস সালামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্টবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে প্রয়োজন অনুযায়ী খেলাধুলার সামগ্রী বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর