শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ
তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন-টুকু চাকরি নয়, নিজেই কর্মসংস্থান: উল্লাপাড়ার নাঈমের শিল্পকর্মে বদলে যাচ্ছে জীবিকা কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেফতার, আছে ২০টির বেশি মামলা জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থার স্কলারশিপ পেলেন সিরাজগঞ্জের রাশেদ গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী হামিদুর রহমান গ্রেফতার সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজার মৃত্যু খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আখাউড়া রেলস্টেশনে গাঁজা সেবন, ৫ জনের কারাদণ্ড পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ প্রতিনিধি দীপক কুমার করের ভাতিজা রিপন কুমার কর (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার বনানী বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিপন কুমার কর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঢাকার শান্তিনগর শাখার ডেলিভারি কাউন্টারের সাবেক সিএসও ছিলেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের তপন কুমার করের মেঝ ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি ঢাকা থেকে বগুড়াগামী আরকে পরিবহনের বলে জানা গেছে।

পরে রিপন কুমার করের মরদেহ চান্দাইকোনা মুন্ডুমালা মহাশ্মশানে দাহ করা হয়। তিনি স্ত্রী ও এক নাবালক ছেলে রেখে গেছেন। বগুড়ার শেরপুর হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপন করের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর