শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই

নিজস্ব প্রতিবেদক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৮২) মারা গেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসায় তিনি মারা যান। তিনি এক মাসের বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন।

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নেওয়া হয়। এরপর এক মাস আট দিন শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন কার্য শেষ করা হয়।

তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর