মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দুধে ভেজাল নয়, চাই নিরাপদ খাদ্য—এই অঙ্গীকারকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুধে ভেজাল প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর দুগ্ধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে মোহনপুর কে এম ইনস্টিটিউশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুগ্ধ ব্যবসায়ী ও দুগ্ধ শীতলীকরণ মালিকপক্ষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রী গোপাল রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন দুগ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম তারেক রহমানসহ সংশ্লিষ্ট প্রায় ৭০ দুগ্ধ ব্যবসায়ীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এবং সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুধ মানুষের দৈনন্দিন পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই দুধে কোনো ধরনের ভেজাল বা অনিরাপদ উপাদান মেশানো হলে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। একই সঙ্গে দুধ উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা শুধু দুধ নয়, সব ধরনের খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তা—সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং মানসম্মত পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়সভায়।
এ সময় উপস্থিত দুগ্ধ ব্যবসায়ীরা ভেজাল দুধ প্রতিরোধ, দুধের মান বজায় রাখা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট দপ্তর ও দুগ্ধ ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর