শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যশোরে বাসে আগুনের ঘটনায় বিপুল মিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

যশোরে বৃহস্পতিবার উপশহর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক মনিরুল ইসলাম। এতে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিপুল ও সাবেক কাউন্সিলর মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর কাজী বাবুল।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন জানান, ঘটনার পর থেকে উক্ত আসামিদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর