সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১০০ ও ২০৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি টাকার লেনদেন বেশি।
আগের দিন ডিএসইতে ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ারদর।
সোমবার সিএসইতে ১০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকার লেনদেন কম। আগের দিন সিএসইতে ৩৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।