শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে সুদের টাকা ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার অভিযোগ স্ত্রীর

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

নিহতের স্ত্রী সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার রাতে তার স্বামী নিহত এমদাদুল তাকে মোবাইল করে জানান কয়েকজন তার কাছে সুদের টাকা পায় কিন্তু টাকা না দিতে পেরে এবং স্থানীয় একজন বিশ হাজার টাকার বিনিময়ে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার চাপ সৃষ্টির কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে এরপর আর বাড়ী ফিরে আসেনি।

নিহত ইমদাদুলের বাম পায়ের হাটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী কয়েকজন পাওয়ানাদারের নাম লেখা রয়েছে দাবি করেন নিহতের স্ত্রী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের ঋণের কারণেই আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লাশ ময়নাতনদের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রহস্য ঘেরা উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর