রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ আরও কমলো স্বর্ণের দাম নাটোরে নয় হাজার ৫২৩ আখচাষিকে চার কোটি ১৯ লাখ টাকা প্রণোদনা প্রদান নির্বাচনের তিন দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮ হেবরনে ইসরায়েলের অভিযানে ঘরছাড়া ২০০ পরিবার, কঠোর বিধিনিষেধ আরোপ চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নির্বাচনের তিন দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
-তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা। (ছবি: সংগৃহীত)

পার্লামেন্ট নির্বাচনের তিন দিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলের তেল আবিব শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার সময় শনিবার তেল আবিবের উন্মুক্ত চত্বর হোস্টেজেস স্কোয়ারে বিক্ষোভ করে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সরকারের বিরোধিতার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার স্বাধীন তদন্ত দাবি করেন। আগামী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন।

আল জাজিরা জানিয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ এ বিক্ষোভের ডাক দেয়। এটি তিন বছর আগে গাজায় ধরে নিয়ে যাওয়া ইসরায়েলি বন্দিদের পরিবারগুলোর প্রতিষ্ঠিত একটি গোষ্ঠী। গাজায় গণহত্যামূলক যুদ্ধের আগে হামাসের হামলা প্রতিরোধ করতে ‘সরকারের ব্যর্থতার জন্য জবাবদিহিতা দাবি করতে’ সমাবেশের আয়োজন করে তারা।

সমাবেশের আগে অক্টোবর কাউন্সিল এক্স এ লিখেছে, “নির্বাচনের তিন দিন আগে সত্য উদ্ঘাটন, জবাবদিহিতা দাবি এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের লক্ষ্যে তিন বছর ধরে যে সংগ্রাম চলছে তার চূড়ান্ত কর্মসূচীটির আয়োজন করব আমরা।”

হারেৎজ পত্রিকা জানিয়েছে, ইসরায়েলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভের জন্য প্রতিবাদকারীরা জড়ো হচ্ছিলেন।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর