রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ আরও কমলো স্বর্ণের দাম নাটোরে নয় হাজার ৫২৩ আখচাষিকে চার কোটি ১৯ লাখ টাকা প্রণোদনা প্রদান নির্বাচনের তিন দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৯৮ হেবরনে ইসরায়েলের অভিযানে ঘরছাড়া ২০০ পরিবার, কঠোর বিধিনিষেধ আরোপ চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে নয় হাজার ৫২৩ আখচাষিকে চার কোটি ১৯ লাখ টাকা প্রণোদনা প্রদান

অনলাইন ডেস্ক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নাটোর জেলার দুটি চিনিকল এলাকার নয় হাজার ৫২৩ আখচাষিকে চার কোটি ১৯ লাখ ২৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা প্রদান করেছে সরকার।

উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রণোদনা পাওয়া আখচাষিরা ইতোমধ্যে তাদের জমিতে আগামী মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু করেছেন।

গত মঙ্গলবার রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের দুটি চিনিকলের দুইজন করে আখচাষিকে প্রণোদনা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রদত্ত প্রণোদনার মধ্যে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল এলাকার পাঁচ হাজার ৪৫৪ জন আখচাষিকে দুই কোটি ৭১ লাখ টাকা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, নাটোর চিনিকল এলাকার চার হাজার ৬৯ জন আখচাষিকে এক কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।

নাটোর চিনিকলের কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এসটিপি পদ্ধতিতে সাথী ফসলসহ আখ চাষে একর প্রতি পাঁচ হাজার টাকা, বীজ থেকে এসটিপি পদ্ধতিতে আখ চাষে একর প্রতি সাড়ে চার হাজার টাকা, সাধারণ আখ চাষে একর প্রতি চার হাজার টাকা, ১৫ ডিসেম্বরের পূর্বে আগাম আখ চাষের জন্যে একর প্রতি সাড়ে তিন হাজার টাকা এবং মুড়ি আখ চাষে একর প্রতি তিন হাজার টাকা করে প্রণোদনা প্রদান করা হয়েছে।

উপকারভোগী আখচাষিরা ইতোমধ্যে তাদের জমিতে আখ রোপণ কার্যক্রম শুরু করেছেন।

নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) ফারুক আহমেদ বাসসকে জানান, প্রণোদনা প্রদানের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আখচাষিদের তালিকা প্রণয়নের পরে ওই তালিকা সরেজমিনে যাচাই-বাছাই করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট টিম। এরপর তালিকা চূড়ান্ত করার পরে প্রণোদনার টাকা আখচাষিদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে প্রণোদনার ২১ হাজার টাকার চেক গ্রহিতা নর্থ বেঙ্গল চিনিকল এলাকায় লালপুরের গৌরিপুরের আখচাষি আব্দুল মালেক জানান, তিন প্রজন্ম থেকে আমাদের পরিবার আখ চাষের সাথে জড়িত। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্তির আনন্দ প্রণোদনার চেয়ে অনেক বেশি।

নাটোর চিনিকল এলাকার বাসুদেবপুর সাবজোনের আখচাষি মো. জালাল উদ্দিন মৃধা প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫১ হাজার টাকা প্রণোদনা গ্রহণ করেন।

‘চলতি মৌসুমে ১৭ একর জমিতে আখ আবাদ করেছি। বাপ-দাদার আমল থেকে আমাদের পরিবার আখ চাষ করছে’-জানান জালাল মৃধা।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান বাসসকে জানান, ইতোমধ্যে প্রণোদনার অর্থ সংশ্লিষ্ট আখচাষিদের ব্যাংক হিসাবে প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বাসসকে বলেন, আখ চাষে উৎসাহ প্রদানের মাধ্যমে আখের আবাদি এলাকা ও ফলন বৃদ্ধিতে প্রদত্ত প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সর্বোপরি চিনিশিল্পের উন্নয়নে প্রণোদনা সহায়ক ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর