রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১ বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা এনায়েতপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া দত্তপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন : আবু সাইদ বিশ্বাস (৫৫), দুলাল হোসেন বিশ্বাস (৫২) ও মো: সুমন বিশ্বাস (৩৫)। এদের মধ্যে সাইদ বিশ্বাস ও দুলাল বিশ্বাস এর অবস্থা আশংকাজনক। রবিবার দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সুমন বিশ্বাস জানান, মা-বাবার দলিল করে দেওয়া পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। গত ২ অক্টোবর তার আপন মামা সেলিম রেজা বেশকিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাংচুর করে জমি দখলে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসীর শালিসে দখল বন্ধ হয়। আজ রবিবার সকালে হঠাৎ লোকজন নিয়ে আমার উঠানো নতুন টিনের ঘর-দরজা সহ বাড়ীর ওয়াল ভাংচুর করে বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাঁধা দিলে তারা আমাকে সহ আমার দুই চাচাকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে।

তিনি আরও জানান, মারামারি ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হলে মামলা করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজা জানান, গত শনিবার শালিসী বৈঠক ছিল। তারা বৈঠকে উপস্থিত হননি এবং কোন কাগজ-পত্র দেখাননি। জমিটি আমি বিক্রি করে দিয়েছি। তারা দখলে রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর