বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাশিয়া-ইউক্রেন সংলাপে বন্দি বিনিময়ে সম্মতি, বড় ইস্যুগুলো রয়ে গেছে অমীমাংসিত

অনলাইন ডেস্ক: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
-আবুধাবিতে সংলাপে বসেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় ধরনের যুদ্ধবন্দি বিনিময়ের পারস্পরিক সম্মতির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনব্যাপী শান্তি-সংলাপ শেষ হয়েছে। তবে এই সংলাপের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধের মূল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের আহ্বানে গত ১০ নভেম্বর আবুধাবিতে এই সংলাপে বসেন রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছিল। তার প্রায় ৯ মাস পর অনুষ্ঠিত এই বৈঠকটি ঘিরে স্থায়ীভাবে যুদ্ধাবসানের আশা খানিকটা জাগলেও, তা পুরোপুরি পূরণ হয়নি।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই অবশ্য জানিয়েছে, আবুধাবির আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এ প্রক্রিয়া চালু থাকবে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠক থেকে বড় কোনো সুনির্দিষ্ট সাফল্যের ঘোষণা আসেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও বিষয়টি স্বীকার করেছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে কুশনার বলেন, বাস্তবতা হলো, বর্তমানে উভয় পক্ষের মধ্যে কোনো আস্থা নেই—এ ধরনের সংঘাতের পর এমনটা হওয়াই স্বাভাবিক। তিনি বলেন, আলোচনায় ভূখণ্ড সংক্রান্ত যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো সমাধান করা সবচেয়ে কঠিন হবে। তবে তারপরও আমার মনে হয়, আবুধাবির এ বৈঠক জটিল এ ইস্যুটি সমাধানের লক্ষ্যে একটি ভালো প্রাথমিক পদক্ষেপ।

সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে এটাই সবচেয়ে বড় বন্দি মুক্তি হতে যাচ্ছে উল্লেখ করে কুশনার জানান, যুদ্ধবন্দি বিনিময়ের সংখ্যা এখনও নির্ধারণ করা না হলেও এটি একটি বড় অগ্রগতি।

কুশনার আরও জানান, তিনি এবং যুক্তরাষ্ট্রের আরেক প্রতিনিধি স্টিভ উইটকফ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য যাবেন। সেখানে তারা এই শান্তি প্রক্রিয়ায় ইউরোপীয় অংশীদারদের যুক্ত করার বিষয়টি পুতিনের কাছে তুলে ধরবেন। এরপর মার্কিন প্রতিনিধি দল আয়ারল্যান্ডে যাবেন, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। জেলেনস্কি সেখানে ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে যোগ দেবেন।

মতের অমিল যেখানে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানের পথে সবচেয়ে বড় জটিলতা হলো ইউক্রেনের চার প্রদেশ (দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন) নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি। পুতিন চান, ইউক্রেন যেন এই পূর্বাঞ্চলীয় চার প্রদেশ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সেগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এগুলোকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করলেও এখনো তার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। পুতিন চান এই শর্তগুলোর ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি হোক, তিনি সরাসরি সাধারণ যুদ্ধবিরতিতে সম্মত নন।

এ ছাড়া পুতিনের অন্য দাবিগুলো হলো—ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা ত্যাগ করতে হবে, সামরিক শক্তির ওপর কঠোর সীমাবদ্ধতা মানতে হবে এবং ইউক্রেনে রুশ ভাষা ও মস্কো-পন্থী অর্থোডক্স চার্চের ওপর জারি করা বিধিনিষেধ তুলে নিতে হবে।

বৈঠকসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শান্তির বিনিময়ে পূর্ব ইউক্রেনের চার প্রদেশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার পুতিনের এই দাবি কিয়েভ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভূখণ্ড নিয়ে আলোচনা আটকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এখন যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা এবং ইউক্রেনের পুনর্গঠনের বিষয়গুলোতে আলোচনার মোড় নেওয়ার চেষ্টা করছেন।

কুশনার আশা প্রকাশ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাত মেটাতে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের স্বার্থকে কাজে লাগিয়ে শান্তির পথ খোঁজার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর