শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫



গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২১১ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ছিষট্টি লক্ষ দুই হাজার সাতশত উনআশি মিটার অবৈধ জাল, ২ হাজার আটশত ষোল কেজি মাছ, ৩০০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২২৭টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। এছাড়া গত সাতদিনে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭৫ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

অভিযানে ২১১ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ২৬ টি মৎস্য আইন, ১৫ টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল আইন, ১টি বিষ্ফোরক আইন, ১টি নৌ দূর্ঘটনা আইন, ৮টি অপমৃত্যু, ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১টি চুরি, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন এবং ১টি হত্যা মামলাসহ মোট ৫৯টি মামলা দায়ের করা হয় এবং ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর