বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পররাষ্ট্র সচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত সামরিক হস্তক্ষেপের বৈধতা তৈরিতে পশ্চিমা গণমাধ্যম যেভাবে কাজ করে পাকিস্তানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাবনার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন মিরপুরে গ্রেফতার হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ আত্মহত্যার কথাও ভেবেছিলেন রুনি! ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
-সংগৃহীত ছবি।

এক দিনের সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরের পথে রওনা হন।

প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর