বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাকচাপায় পল্লী চিকিৎসক নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ধেকে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছেন। নিহত সাইফুল ইসলাম উপজেলার রয়হাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি গবাদি পশুর চিকিৎসা করতেন।


প্রত্যকদর্শীরা জানান, সাইফুল ইসলাম ভুইয়াগাতি বাজার হতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার পর শত শত বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের দুইপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা ভোগান্তির কবলে পড়েন।


রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে ইউএনও এসেছেন। আমরা বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করছি।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর