বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা

অনলাইন ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শীতে সাধারণত সবজির দাম কমে আসে, কিন্তু এবার বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে বেশির ভাগ সবজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোনোটি আবার কেজিতে শত ছাড়িয়েছে।

এতে বিপাকে পড়েছে ভোক্তারা। পেঁয়াজের দাম অবশ্য কিছুটা কমেছে। কমেছে ডিমের দামও।

বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও পটোল, বেগুন, ঢেঁড়সসহ অন্যান্য সবজির সরবরাহ কম। এজন্য মোটের ওপর সব সবজির দাম বাড়তি। এ ছাড়া অসময়ে বৃষ্টিপাতও সবজির ক্ষতি করেছে বলছেন তারা। এ জন্য দাম বাড়তি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম বেড়েছে। ঢেঁড়স ও পটোল ৮০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগেও ছিল ৬০ টাকা। প্রতি কেজি শিম ১১০ থেকে ১২০ টাকা। বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ৯০ টাকা কেজি। লম্বা লাউ প্রতি পিস ৮০ থেকে ৯০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মিষ্টিকুমড়া ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা, বরবটি ১০০ টাকা, মুলা ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, চলতি মাসের শুরুতে বৃষ্টির কারণে উৎপাদন এলাকায় ফলনের ক্ষতি হয়েছে। এতে বাজারে সবজির আমদানি কমে দাম কিছুটা বাড়তি।

এ বিষয়ে রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, পাইকারি বাজারগুলোতে সবজির আমদানি কমে গেছে। এতে আড়ত থেকে এখন বাড়তি দাম দিয়ে আমাদের সবজি কিনতে হচ্ছে।

হারেছা খাতুন নামের এক ক্রেতা বলেন, প্রতি বছর শীতের সবজি বাজারে এলে সব ধরনের সবজির দাম কমে যায়। এ বছর দেখা যাচ্ছে উল্টোটি। দাম না কমে বরং বাড়ছে।

বাজারে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১০ টাকা পর্যন্ত কমে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দামে কোনো হেরফের নেই। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০ থেকে ৩০০ টাকা।

গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে কিছুটা কমে ১০৫ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজকলির কেজি ৭০ থেকে ৯০ টাকা।

সূত্র: কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর