সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেফতার ২ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৯ অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের সাহসী ভূমিকা

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “এ ব্লক”-এর চতুর্থ তলায় আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন।

মুহূর্তের মধ্যে ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লেও আনসার সদস্যদের দ্রুত উদ্যোগ ও সাহসী পদক্ষেপে আগুন আরও ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিস এসে যৌথভাবে অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর