রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৮৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫



গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৮৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি বাষট্টি লক্ষ সাতষট্টি হাজার চারশত আশি মিটার অবৈধ জাল, ২ হাজার আটশত আটাত্তর কেজি মাছ, ১৪৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৮৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। এছাড়া গত সাতদিনে ১২৮ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।


নৌ পুলিশের এই অভিযানে নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৫ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়।

অভিযানে ২৮৬ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ৩০টি মৎস্য আইন, ১০টি বেপরোয়া গতি আইন,২টি বালুমহাল আইন,৩টি অপমৃত্যু,২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২টি চুরি, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি অপহরণ, ১টি সামুদ্রিক মৎস্য আইন, ১টি জুয়া আইন এবং ১টি হত্যা মামলাসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয় এবং ৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর