সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ঢাকায় তৈরি হতো ইয়াবা, কেমিস্টসহ গ্রেফতার ২ সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকার আগ্রহ এফবিআইয়ের আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪জন গ্রেফতার জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার  ৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫



সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—করিম শরীফ বাহিনীর সদস্যরা পশুর নদীর পাশে ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে আজ শনিবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়ার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে সেখান থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা ও চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় করিম শরীফ বাহিনীর দুই সহযোগী ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারীকে (২৭) আটক করা হয়। তারা দু’জনই বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়া ছাড়াও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহায়তা করে আসছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর