সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
কর্ণফুলী নদীতে চোরাই ডিজেল পাচার, আটক ৯ শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢামেক হাসপাতালে শিশু পাচারকালে দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু পাচারকালে নাহার (৪৭) ও হাসিনা (৩৮) নামে দুই নারীকে আটক করেছে আনসার সদস‍্যরা। পরে ওই দুই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদেরকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) জানান, ১০৬ নম্বর ওয়ার্ডে দুইজন নারী একটি ছেলে শিশুকে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা বাধা দেয়। পরে টহল টিম তাদেরকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ওই দুই নারী জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নাহার নামে একটি মেডিকেল সেন্টারের মালিক নাহার ও তার বোন হাসিনা ৫০ হাজার টাকার বিনিময়ে ওই শিশুটিকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছিল। তারা কমিলা বেগম নামে এক নারীর সাথে ৫০ হাজার টাকা কন্টাক্ট করে সুকৌশলে বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল থেকে যাওয়ার সময় আনসারের হাতে ধরা পড়ে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়– বিভিন্ন অসহায় নারীদের এভাবে টাকার প্রলোভন দেখিয়ে তাদের বাচ্চাকে অন্যত্র বিক্রি করে দেয়। তারা দুইজন আরো স্বীকার করে শিশু পাচার ও শিশু ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত।

ভুক্তভোগী ওই নারী জানায়, তার অপারেশনের জন্য এখানে ২২ হাজার টাকা খরচ করেছে আর বাকি টাকা দিয়ে এই শিশুটিকে তারা অন্য জায়গায় বিক্রি করে দেবেন। পরবর্তীতে বাচ্চাকে আর দুধ খাওয়াতে দেয় না পাচারকারীরা।

পাচারকারী সদস্য নাহারের ছেলে ফাহিম জানায়, ওই মহিলা অসহায় গরীব। আমরা ওই নারীকে বাসায় রেখে তার দেখাশোনা করাই। চিকিৎসক জানিয়েছিলেন– তার জরায়ুতে একটি সিস্ট হয়েছিল এবং পরে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি।

তিনি আরও জানান, আমার মা ও খালা শিশু পাচারকারীর চক্রের সদস্য নয়। ওই মহিলাকে সাহায্য করতে এসেই আমার মা ও খালাকে ফাঁসানো হয়েছে। আমাদের একটি নাহার মেডিকেল সেন্টার নামে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় হাসপাতাল আছে।

উল্লেখ্য, গত ২৯ তারিখে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেয় কমিলা বেগম। আজ ঢামেক হাসপাতাল থেকে তার বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এই দুই নারী আনসারের হাতে ধরা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর